ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ১১:৪৫ দুপুর

বাংলাদেশে এসেছেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম

হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছেন হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা নিশ্চিত করেছে ইউনিসেফ। 
 
গত বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
 
 
পাশাপাশি শিশুদের সঙ্গে সময় কাটান।
অরল্যান্ডো ব্লুমকে উদ্ধৃত করে বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে ইউনিসেফ লিখেছে, ‘আমি আট বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে এসেছি। এবার আমি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে এসেছি। এখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী থাকে, যাদের অর্ধেকের বেশি শিশু।
 
 
রোহিঙ্গা শিশু, তরুণের পাশাপাশি কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা শিশুরা নিজেদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা করতে চায়। কিন্তু তহবিল কমে যাওয়ার কারণে তাদের শিক্ষা হুমকির মুখে পড়েছে।’
 
২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অরল্যান্ডো ব্লুম। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন তিনি।
 
 
এর আগেও ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অরল্যান্ডো ব্লুম। আট বছর পর আবারও এলেন।
 
 
‘লর্ড অব দ্য রিংস’ ছবিতে অভিনয় করে তারকা হয়ে ওঠেন অরল্যান্ডো ব্লুম। এরপর ‘ব্ল্যাক হক ডাউন’, ‘ট্রয়’, ‘কিংডম অব হ্যাভেন’, ‘থ্রি মাসকেটিয়ার্স’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ও ‘দ্য হবিট’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

ইরানে স্কুলে হামলার ঘটনায় ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম