ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুজন শিশু রয়েছে। তারা সবাই সাতক্ষীরাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। 

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা সীমান্তে টহল দল মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। 

আরও পড়ুন

অন্যদিকে, রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে বিরোধী দল

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে ট্রাম্পের সংশয়

জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৮

কিছুক্ষণ পর শুরু হবে সংসদ অধিবেশন 

সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে মাথা ফাটল পুলিশ সদস্যের

হরমুজ প্রণালি খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প