ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ১২:৩৭ রাত

চার বিভাগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা

ছবি: সংগৃহীত, চার বিভাগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দেশের চারটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রাত ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশালের দু’একটি স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন

সোমবার (১৬ মার্চ) থেকে বুধবার (১৮ মার্চ) পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি এবং স্থানীয় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা দিনের বেলায় প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা