ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫ ০৫:১১ পিএম

আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং : তানজিন তিশা

আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং : তানজিন তিশা

ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিন তিশা। সেখানে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী।

কিন্তু ছবিটি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা; আর এ নিয়েই চলছে আলোচনা।

সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তিশার দাবি, ‘সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।

তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।

আরও পড়ুন

নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’

‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। গত ১১ অক্টোবর প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তিশা। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা আযচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি নির্মাতা সিজু

পে-স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা ও ইয়াবা বিক্রেতাসহ গ্রেফতার -৩

বিদেশি প্রতিপক্ষদের হারিয়ে ‘জেডএফসি ২’-এ দেশীয় ফাইটারদের জয়জয়কার

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন করলো জার্মান পার্লামেন্টারি ডেলিগেশন  

বাংলাদেশে ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিলো ব্র্যাক ব্যাংক