ভিডিও শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৮ পিএম

বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন, ৫ গরু ও ৭ ভেড়া পুড়ে ছাই, ক্ষতি ৯ লাখ টাকা

বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন, ৫ গরু ও ৭ ভেড়া পুড়ে ছাই, ক্ষতি ৯ লাখ টাকা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লীতে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো: দবিবুর রহমান। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় গোয়ালঘরে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, জ্বালানো কয়েল থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে গোয়ালঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরের ভেতরে থাকা গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়নি।

অগ্নিকান্ডের পর শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুড়ে যাওয়া গোয়ালঘর ও ছাইয়ের স্তূপ পড়ে থাকতে দেখা যায়। ভুক্তভোগী দবিবুর রহমান বলেন, ‘গবাদিপশুগুলোই ছিল আমার পরিবারের আয়ের অন্যতম অবলম্বন। এক রাতের আগুনে সবশেষ হয়ে গেছে।

আরও পড়ুন

প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে, এখন কীভাবে সংসার চালাব, জানি না। তিনি আরও বলেন, গবাদিপশুগুলো হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য তার নেই। ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন সহযোগিতার আশায় রয়েছে। ওই গ্রামের শরিফুল ইসলাম বলেন, একটি অসহায় পরিবারের জীবিকার অবলম্বন এভাবে আগুনে পুড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন আগুনে পুড়ে গরু ও ভেড়া মারা যাওয়ার ঘটনা স্বীকার করে বলেন, এভাবে আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব হয়ে গেল যা অত্যন্ত বেদনাদায়ক। আমি চেষ্টা করবো দ্রুততার সাথে সরকারি ভাবে তাকে সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন, ৫ গরু ও ৭ ভেড়া পুড়ে ছাই, ক্ষতি ৯ লাখ টাকা

অস্কারে যাওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ সিনেমা

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

জনবল নিয়োগ বাংলাদেশ হোন্ডা, কর্মস্থল মুন্সীগঞ্জ

সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর

এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম