ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ বিকাল

প্রথম শ্রেণির ক্রিকেটে এবার সুযোগ পেলেন যুব ক্রিকেটাররাও

প্রথম শ্রেণির ক্রিকেটে এবার সুযোগ পেলেন যুব ক্রিকেটাররাও

যে দেশের ঘরোয়া টুর্নামেন্ট যত সক্রিয়, সে দেশের ক্রিকেটের ভিত ততই মজবুত বলে ধারণা করা হয়। মূলত ঘরোয়া ক্রিকেটে খেলার মধ্য দিয়ে পাইপলাইনের ক্রিকেটাররা উঠে আসেন জাতীয় দলের রাডারে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট লিগও (এনসিএল) সেক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। এবার লাল বলের চার দিনব্যাপী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও।
 
গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এনসিএলের ২৭তম আসর। চলমান এই আসরেও যথারীতি খেলছে ৮ বিভাগের দল। ইতোমধ্যে দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডের খেলা মাঠে গড়ানোর অপেক্ষা। তার আগে জানা গেল, প্রথম শ্রেণীর এই ম্যাচ খেলবেন যুব দলের ক্রিকেটাররা। এখন পর্যন্ত কয়েকজন ক্রিকেটারের খেলার নিশ্চয়তা পাওয়া গেছে।
 
 
খুলনা বিভাগে খেলবেন কালাম সিদ্দিকি অ্যালেন ও সামিউন বশির রাতুল। বাংলাদেশ যুব দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম কোন বিভাগে খেলবেন সেটা নিশ্চিত করে জানা যায়নি। কারণ খুলনা বিভাগে কয়েকজন ওপেনার থাকায় তামিমের খেলার সম্ভাবনা ক্ষীণ। এ ছাড়া ইকবাল ইমন ও আল ফাহাদের খেলার কথা থাকলেও, ওয়ার্কলোড বিবেচনায় তাদের খেলা হচ্ছে না। রিফাত বেগ খেলবেন বরিশাল বিভাগের হয়ে।
 
এনসিএল টেস্টে এক রাউন্ডের জন্যই খেলার ছাড়পত্র পেয়েছেন যুব দলের কয়েকজন ক্রিকেটার। বিশ্রামের কথা চিন্তা করেই এক রাউন্ড খেলবেন তারা। এরপরই আগামী নভেম্বর মাসে তামিমের দল এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার শক্তিশালী ও বিপজ্জনক মাদক ‘এমডিএমবি’ জব্দ

মধ্যরাতে মগবাজারে ককটেল বিস্ফোরণ

‘সচিবালয় ভাতা’ আন্দোলন থেকে ১১ জনকে আটক

মৌচাকে মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ