ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫ ১২:১৯ পিএম

বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান

বিএনপি'র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি আবার জনগণের দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করবে।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্হা ও বিশ্বাস রেখে আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের প্রতিফলন হবে জনগণের মাঝে। জনগণের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে এবং আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বুঝাতে হবে—স্বৈরাচার আওয়ামী লীগ আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়।”

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে কথা বলার সময় আমাদের আচার-আচরণ হতে হবে নমনীয়। এমন কোনো আচরণ করা যাবে না যাতে মানুষের মনে কষ্ট, ভয় বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পতিত আওয়ামী লীগ গত ১৭ বছর ভয়ভীতি ও প্রভাব বিস্তারের মাধ্যমে ক্ষমতায় ছিল। কিন্তু বিএনপি কখনোই জনগণের ওপর প্রভাব বিস্তারের রাজনীতি করে না, করবেও না ইনশাল্লাহ।”

আরও পড়ুন

আমিনুল হক বলেন, “জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীর প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ মনে করে আওয়ামী লীগ ও বিএনপি এক।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। সভায় আহবায়ক কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ফেরিতে আগুন: উদ্ধার ৩০ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

ক্ষত সারাতে ৪৭৮ কোটি ডলার প্রয়োজন, জাতিসংঘকে জানাবে নেপাল

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

অনলাইন জুয়া-প্রতারণায় ৬৩ বিদেশি কারাগারে, নেপথ্যে শক্তিশালী দেশীয় চক্র

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন