ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ০৯:২৪ পিএম

বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে এনে জহুরুল ইসলাম (৪৫) নামে এক এক ব্যক্তিকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রামে এ নৃশংস খুনের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ গ্রামের ওই ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত জহুরুল ইসলাম ওই এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন এবং তিনি পেশায় বেকারি সামগ্রী পরিবহনের ভ্যান চালাতেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এতথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত সোমবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইলে ফোন করে জহুরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম ছোটবেলা থেকে হাজরাদীঘি গ্রামে মামার বাড়িতেই বড় হয়েছেন। তার মামাতো বোনকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন। তবে পরকীয়া সংক্রান্ত ঘটনার জের ধরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।

আরও পড়ুন

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকান্ড তা এখনও জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মুক্ত জলাশয়ের বুকে মুগ্ধতা ছড়াচ্ছে দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল

১

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

২

পাবনায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসাইখানা উদ্বোধন

৩

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

৪

২৭৩ জনের সরকারি জব, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ

৫

বগুড়ার ধুনটে গাঁজাসহ দৃষ্টিপ্রতিবন্ধী মাদকের ফেরিওয়ালা গ্রেফতার

৬