ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ০৭:৩৪ পিএম

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করল বিএনপি

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করেছিল বিএনপি।
 
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
 
তবে মঙ্গলবার (৪ নভেম্বর) দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিকেলে মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পক্ষ থেকে কামাল জামান মোল্লাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করার পর মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

১

অলিম্পিকের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৫ বছর হলেই আবেদন

২

জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা শিশুদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

৩

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

৪

বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে বিএনপির প্রতিবাদী মিছিল

৫

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

৬