ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ দুপুর

নিবন্ধন পেলো এনসিপি

নিবন্ধন পেলো এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহও এক ফেসবুক পোস্টে এনসিপির নিবন্ধন পাওয়ার কথা নিশ্চিত করেছেন। লিখেছেন, আলহামদুলিল্লাহ, সব শর্ত পূরণ করে এনসিপি এখন নিবন্ধিত রাজনৈতিক দল।

আরও পড়ুন

ইসি সচিব বলেছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দাবি-আপত্তি চেয়ে আগামীকাল (৫ নভেম্বর) পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে দিনেদুপুরে ৬ ভরি স্বর্ণালংকার ও ৭ লাখ টাকা চুরি

বগুড়ার কিংবদন্তী ফুটবলার আলফাজ উদ্দিনের নামে স্বাধীনতার ৫৫ বছরেও ফুটবল স্টেডিয়াম নির্মাণ হয়নি

ফিলিস্তিনি ছাত্রীদের শিক্ষা সহায়তায় ঢাবি, ফিলিস্তিন দূতাবাস ও ইসলামী ব্যাংকের ত্রিপক্ষীয় চুক্তি

বগুড়ার ধুনট-সারিয়াকান্দি সড়কে মানাস নদীর সেতুটি এখন মরণফাঁদ

সিরাজগঞ্জে ভাঙন আতঙ্কে আলমগীরের পরিবার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত