ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৩৮ সকাল

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম, ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানির ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।আজ সোমবার (০৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮০২ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। 

চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর দেশে পৌঁছে। জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরইমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসেছে ৮০ হাজার কাঁচা চামড়া, দামে হতাশ বিক্রেতারা

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ করল জাতিসংঘ

আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা নিহত

বলিউডে ‘বয়কটের’ মুখে রণবীর সিং

রাত দুইটার মধ্যেই রাজধানী বর্জ্যমুক্ত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম