ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ রাত

জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ অন্য কিছু মানবে না: মামুনুল হক

জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ অন্য কিছু মানবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ অন্য কিছু মানবে না। আগামী নভেম্বরের মধ্যে গণভোট বাস্তবায়ন করে জুলাই সনদকে আইনিভিত্তি দিতে হবে।

আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদগাহ মাঠে সংগঠনের গাজীপুর মহানগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন,  স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা গুম ও গণহত্যা চালিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় এনে বিচার দৃশ্যমান করতে হবে। এরপর ফেব্রুয়ারি মাসের শুরুতে নির্বাচনের কথা চিন্তা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে আগামীর রাজনীতি হবে বাংলাদেশপন্থার রাজনীতি। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিন্ডি, পিকিং কোনো পন্থার রাজনীতি চলবে না।

আরও পড়ুন

গাজীপুর মহানগর খেলাফত মজলিসের সভাপতি মুফতি উমর ফারুক আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ছয়টি সংসদীয় আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং পরিচয় করিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক