ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৫, ০৪:১০ সকাল

’ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল’

’ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল’, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর সে কারণেই আফগানিস্তানের সাথে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

খাজা আসিফ বলেন, দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল। অর্থায়নও হচ্ছে সেখান থেকে। আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে, পাল্টা জবাব দেয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের। এ সময়, গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। 

আরও পড়ুন

এর আগে, গত শনিবার পাল্টাপাল্টি সংঘাতের সূচনা হয় দু’দেশের সীমান্তবর্তী এলাকায়। চলে রোববার সকাল পর্যন্ত। বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ। এ পর্যন্ত ৫৮ পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল। বিপরীতে ২শ’রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে অসুস্থ হয়ে পড়লেন সংসদ সদস্য, খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী 

ত্রিশালে ধানক্ষেতে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছয় বলে ছয় উইকেটের দুর্লভ কীর্তি গড়লেন ইংলিশ পেসার

ইরান পারমাণবিক অস্ত্র পেলে গোটা বিশ্ব হুমকির মুখে পড়বে : ট্রাম্প

সড়ক দুর্ঘটনায় নিহত ভূরুঙ্গামারীর পাঁচজনের বাড়িতে শোকের মাতম

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল তিন সহস্রাধিক গাছ