ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০৫:২৬ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে টানা তিন দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ জব্দ। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চলমান মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৬৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টা থেকে গতকাল বুধবার বিকেল  পর্যন্ত পদ্মা নদী ও সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

শিবগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, গতকাল সকালে শিবগঞ্জ পৌর শেখটোলা মোড় থেকে ৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আজাহার  আলী উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সকালে তর্তিপুর ব্রিজ এলাকা থেকে ৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

আরও পড়ুন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ এসময় উপস্থিত ছিলেন। এ আগে গত সোমবার রাতে উপজেলায় প্রথমবারের মতো নিষেধাজ্ঞার মধ্যে সাত্তার মোড় থেকে ৫ কেজি ইলিশ জব্দ হয়। এসময় ইউএনও উপস্থিত ছিলেন। পদ্মা নদী ও নদীসংলগ্ন এলাকায় অভিযান চলমান রয়েছে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে : ট্রাম্প

ম্যাচ জিতেও যে কারণে শাস্তি পেলেন পান্ত

দুই মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড: প্রবাসীকল্যাণমন্ত্রী

শাহ আলীর মাজারে হামলার ঘটনায় মামলা, তিনজনকে গ্রেপ্তার