ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫ ০৪:০৯ পিএম

সব জীবিত জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করল হামাস

সব জীবিত জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করল হামাস,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে থাকা শেষ ১৩ জিম্মিকেও রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। এর ফলে হামাসের বন্দীদশায় এখন আর কোনও জীবিত জিম্মি নেই। এর আগে সোমবার (১৩ অক্টোবর) সকালে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার অংশ হিসেবে সাত জিম্মিকে হস্তান্তর করে হামাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

তবে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বা রেড ক্রস থেকে স্থানান্তরের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়েও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

আরও পড়ুন

এদিকে এদিন ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের বিষয়ে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মিশরের শার্ম আল-শেখ যাওয়ার কথাও রয়েছে তার। টাইমস অব ইসরায়েল জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে লাল গালিচায় নেমে আসার সময় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, ‘এটা একটা দারুণ দিন। হয়তো তোমাদের সেরা দিন।’ উত্তরে নেতানিয়াহু বলেন, ‘এটা ইতিহাস।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবির উপাচার্যের সাক্ষাৎ

জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

রেলস্টেশনে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

২ রানে জাপানকে হারিয়ে অঘটন এড়াল ভারত

ওটিটিতে আসছে অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ 

ঢাবিতে ভর্তি হয়েও টাকার কাছে থমকে যাচ্ছে আলামিনের স্বপ্ন