ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫ ০৬:০৮ পিএম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ডেঙ্গু আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে।

 

রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২২ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে আটজন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

 

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৪ হাজার ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৮৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৭৮৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া ৩২ জন গ্রেফতার

জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশের মেয়েরা

ব্রিকস সম্মেলনে অংশ নিতে সাত বছর পর নয়াদিল্লির পথে চীনা প্রেসিডেন্ট

রাজশাহীতে পদ্মা পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

হুতিদের পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মানদেব প্রণালি

পদ্মায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ রকির সন্ধান মেলেনি