ভিডিও শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৫, ০১:৫৮ দুপুর

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলে চমক, একাদশে নেই শমিত

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলে চমক, একাদশে নেই শমিত

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে হংকংয়ের। ম্যাচটি জিতে টেবিলে নিজেদের অবস্থান উন্নত করার সুযোগ পাচ্ছে কাবরেরার শিষ্যরা।

তবে একাদশে চমক রেখেছেন বাংলাদেশ কোচ জাভিয়ের কাবরেরা। কানাডা থেকে একদিন আগে দেশে ফেরা শমিত সোম ও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া—দুজনকেই রাখেননি শুরুর একাদশে। একাদশের বাইরে রয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদও।

৪-৪-২ ফর্মেশনে সাজানো দলে গোলপোস্টে আছেন প্রথম পছন্দের গোলকিপার মিতুল মারমা। রক্ষণে দুই সেন্টার ব্যাক কাজী তারিক রায়হান ও শাকিল আহাদ তপু। দুই পাশ সামলাবেন সাদ উদ্দিন (লেফট ব্যাক) ও তাজ উদ্দিন (রাইট ব্যাক)।

মাঝমাঠে আছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন। আক্রমণে দায়িত্ব পাবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

এর আগে ২৩ জনের স্কোয়াডে জায়গা হয়নি মেহেদী হাসান মিঠু, জাহিদ হোসেন শান্ত, পাপ্পু হোসেন, কাজেম শাহ কিরমানি ও আল আমিনের। চোটে ছিলেন আল আমিন, আর সামান্য চোট নিয়েই দলে থাকা তপু বর্মণের অন্তর্ভুক্তি কিছুটা বিস্ময়ের।

আরও পড়ুন

বর্তমানে ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৪ করে, আর বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১। তাই ঘরের মাঠের এই ম্যাচ জিতে গ্রুপে অবস্থান উন্নত করতে চায় লাল-সবুজরা।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি

বগুড়ার সোনাতলায় তেকানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেফতার ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই বড় আনন্দ : এমপি আজহারুল ইসলাম

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ