ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৫, ০৫:৪৫ বিকাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি হু হু করে বাড়ছে। নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, হরিপুর, চন্ডিপুর ও কাপাশিয়া ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নদীর পানি দ্রুত বাড়তে থাকায় ঘরবাড়ি ছেড়ে গবাদিপশু ও হাঁস মুরগি নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন মানুষেরা।

আজ সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিস্তা নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। সেই সাথে নদীর প্রবল স্রোতের কারণে দেখা দিয়েছে নদী ভাঙন।

আরও পড়ুন

বেলকা ইউনিয়নে নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু হয়েছে, হরিপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে কিছু বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। এর ফলে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়া হচ্ছে এবং চন্ডিপুর ও কাপাশিয়া ইউনিয়নে কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ২ উপজেলার অনুমোদন ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল

রংপুরের পীরগঞ্জে আঙুর চাষে তরুণ কৃষি উদ্যোক্তা চমক

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

বগুড়ার দুপচাঁচিয়ায় হাঁস পালন করে স্বাবলম্বী শহিদুল 

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার 

স্বামীর ঋণের চাপে আত্মহত্যা করলেন গৃহবধূ