ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৫ ০৮:৪৮ পিএম

নওগাঁর আত্রাইয়ে লোকালয়ে হনুমান উৎসুক জনতার ভিড়

নওগাঁর আত্রাইয়ে লোকালয়ে হনুমান উৎসুক জনতার ভিড়। ছবি : দৈনিক করতোয়া

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে লোকালয়ে হনুমান ঢুকে পড়েছে। যাকে দেখতে ভিড় করছে উৎসুক জনতা। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে হনুমানটিকে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি দলছুট হনুমানকে বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে ভিড় জমায় উৎসুক জনগণ। পরে বেলা বাড়ার সাথে সাথে হনুমানটি পূর্ব এলাকার দিকে চলে যায়। এদিকে দীর্ঘদিন পর লোকালয়ে হনুমান দেখতে পেয়ে মানুষের মাঝে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

ফলে যে এলাকায় যাচ্ছে হনুমানটি সেখানেই ভিড় জমাচ্ছে স্থানীয়রা। আত্রাই উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ বলেন, এরা বন্যপ্রাণী, একসাথে থাকতে থাকতে অনেক সময় দলছুট হয়ে লোকালয়ে চলে আসে। তবে আত্রাইয়ে তাদের এমন বিচরণ নেই। অনুমান করা হচ্ছে হনুমানটি অন্য কোন এলাকা থেকে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকল বাসে চার গাড়ির সংঘর্ষে ২ মোটরসাইকেলের আরোহী নিহত 

বেলজিয়ামের দায়িত্বে মার্ক ফন বোমেল

নওগাঁয় ছাত্রাবাস থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ইউক্রেনের অস্ত্র প্রদর্শনীতে রুশ হামলায় নিহত ১০

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট ছাড়ল খেলাফত মজলিস

আর্জেন্টিনার জার্সিতে কী শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি?