ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৫ ১০:৫১ এএম

হাজীগঞ্জে জামায়াতের সেই আমিরকে দলীয় পদ থেকে অব্যাহতি

হাজীগঞ্জে জামায়াতের সেই আমিরকে দলীয় পদ থেকে অব্যাহতি, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতে আমির হাফেজ মো. ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা জামায়াত। হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হক মজুমদার পরান বলেন, ফেসবুক পোস্ট ও সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে চাঁদপুর জেলা জামায়াত তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।

প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. ইলিয়াছ হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ২৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে জামায়াতের আমির মো. ইলিয়াছ হোসেনকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে বিতর্কিত ওই ছবি ফেসবুকে শেয়ার করে ইউনিয়ন জামায়াতের আমির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় ৮ প্রাণহানি, বন্দুকধারীও নিহত

১

কি কারণে কক্সবাজারে গিয়েছিল তাজমিন, রাজু সম্পর্কে যেসব তথ্য জানা যাচ্ছে

২

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: আইএসপিআর

৩

সীমান্তে অর্ধশতাধিক সেনা ইউনিট মোতায়েন করল ইরান

৪

বিএনপির সংসদীয় কমিটির সভা বসছে রোববার

৫

ভারতের প্রধানমন্ত্রী সম্বোধন করে আম্বানির কাছে ক্ষমা চাইলেন মাস্ক

৬