ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫ ০১:০৪ পিএম

শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির

শিগগিরই ফিরছেন তারেক, তিনি নিজেই জানাবেন দিনক্ষণ: হুমায়ুন কবির, ছবি: সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি নিজেই দেশবাসীকে ফেরার দিনক্ষণ জানাবেন।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই সফরসঙ্গী আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এ সময় হুমায়ুন কবির আরও বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক দলের নেতাদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল।

নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক। ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন, ভোট হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।

আরও পড়ুন

এদিকে, হুমায়ুন কবিরের বক্তব্যের সময় এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

এ সময় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের ওপর চড়াও হয় এনসিপির কর্মীরা। তাদের অসদাচারণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ব্রিফিং বয়কট করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষার নতুন পানিতে বগুড়ার নন্দীগ্রামে চলছে মাছ ধরার উৎসব

পাবনার ফরিদপুরে ৮২ বিদ্যালয়ের তদারকিতে একজন কর্মকর্তা

বগুড়ায় স্পিকার বক্সে মিললো ২১শ’ পিস ইয়াবা, কারবারি গ্রেফতার

ইসলামের দৃষ্টিতে যে ৫টি পেশা সম্পূর্ণ নিষিদ্ধ

ইতিহাসকে সবচেয়ে বেশি বিকৃত করে আওয়ামী লীগ : বগুড়ায় জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জয়পুরহাট প্রেসক্লাব নির্বাচনে আবু বক্কর সভাপতি ও সম্পাদক শামীম কাদির