ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির

ছবি : সংগৃহীত,গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি : জামায়াত আমির

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াত আমির।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, ‘আপনাদের প্রতি অনুরোধ—জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই।

আরও পড়ুন

তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন।’ তিনি আরো বলেন, ‘দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি।

ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন—যুক্ত করেন ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ফুট গভীরে একাধিকবার ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশু সাজিদকে

নির্বাচনে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন তার শিক্ষক

গণভোট কীভাবে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানতে পারবেন

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

মেসি জ্বরে কাঁপছে কলকাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা