ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৫ দুপুর

বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ নিয়োগ দিল আলবেনিয়া

ছবি : সংগৃহীত,বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ নিয়োগ দিল আলবেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে আলবেনিয়া। কোড ও পিক্সেল দিয়ে তৈরি ‘ডিয়েলা’ নামের এই মন্ত্রী মূলত ভার্চ্যুয়াল চ্যাটবট। সরকারি কেনাকাটায় তদারকি এবং সরকারি ব্যয়ে দুর্নীতি কমাতে সাহায্য করতে গত বৃহস্পতিবার আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে ডিয়েলাকে।

চলতি বছরের শুরুতে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছিলেন, আলবেনিয়াতে একদিন ডিজিটাল মন্ত্রী বা এআই প্রধানমন্ত্রী থাকবে। তার সেই ঘোষণার পর এবার দেশটিতে সত্যি সত্যিই এআই মন্ত্রী নিয়োগ দেওয়া হলো।


বৃহস্পতিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদি রামা এআই মন্ত্রী ডিয়েলাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এআই মন্ত্রী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী এদি রামা জানান, সরকারের ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কমাতে ডিয়েলাকে সরকারি ক্রয় কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ডিয়েলা মূলত সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের হওয়া সব চুক্তি পুনর্মূল্যায়ন করবে। মূল্যায়ন শেষে অনুমোদন দেবে। ডিয়েলা ইতিমধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা দিতে শুরু করেছে। সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড

ঢাবির হলে হাদিবিষয়ক দেয়াল লিখন নিয়ে দ্বন্দে জড়ালো ছাত্রদল ও ইনকিলাব মঞ্চ

সরকারের সমালোচনা করলে নির্যাতনের শিকার হতে হয়: রাশেদ প্রধান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

এসএসসি পরীক্ষা ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ঠাকুরগাঁয়ের হরিপুরে ভুট্টার বাম্পার ফলন দাম পেয়ে কৃষক খুশি