ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২১ পিএম

এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ  হংকংয়ের বিপক্ষে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় নিয়েই শুভ সূচনা করতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।

দিন দুয়েক আগে এশিয়া কাপ মাঠে গড়ালেও বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

আসরের জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ঢাকা ও সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প, যেখানে ব্যাটসম্যানরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে বিশেষ অনুশীলন করেছে। এর সঙ্গে টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই দুবাইয়ে পা রেখেছে টাইগাররা।

আরও পড়ুন

যদিও প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হংকং, তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। কারণ, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের কাছে ২ উইকেটে হারের তিক্ত অভিজ্ঞতা আছে লাল-সবুজের দলের। তবে এবারের এশিয়া কাপে কাগজে-কলমে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবা গ্রেফতার

কক্সবাজারে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

১০ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ঘরে ফিরল ১৫৯ দ্বীপবাসী

ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা