ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৭ পিএম

নওগাঁর পোরশায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নওগাঁর পোরশায় সাপের কামড়ে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে আব্দুর রহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাহমুদুল্লাহ (১০) নামের অপর এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। নিহত শিশু আব্দুর রহিম উপজেলার নিতপুর ইউপির বালাশহীদ গ্রামের আলমঙ্গীর হোসেনের ছেলে ও আহত মাহমুদুল্লাহ একই এলাকার গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন উপজেলার বালাশহীদ হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করে আসছে এই দুই শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে মাদ্রাসার শয়ন কক্ষে সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের দুজনকে বিষধর সাপ কামড় দিলে তারা অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায়। অবস্থার অবনতি দেখে মাহমুদুল্লাহকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে খালে গোসল করতে নেমে প্রাণ গেল ভাই-বোনের

১

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে নির্যাতন, তদন্তে পুলিশ

২

লিটনের সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

৩

বগুড়ার কাহালুতে নিজ বাড়ি থেকে দিনমজুরের মৃতদেহ উদ্ধার

৪

দক্ষিণ কোরিয়ার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

৫

সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

৬