ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর

ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ অনুযায়ী শিবির প্যানেল এগিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এগিয়ে রয়েছে বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি।

রোববার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির জরিপ প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি, অংশগ্রহণ ও প্রত্যাশা নিয়ে এই জরিপ পরিচালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৯০০ শিক্ষার্থীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপের ফলাফলে দেখা যায়, ২০ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে।

আরও পড়ুন

দ্বিতীয় অবস্থানে রয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল, যাদের পক্ষে ভোট দিতে চান ১৬ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলকে ভোট দিতে চান ৪ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী। অপরদিকে বামপন্থীদের জোট 'অপরাজেয় ৭১-অদম্য ২৪' প্যানেলের প্রতি আগ্রহ দেখিয়েছেন মাত্র শূন্য দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। তবে সবচেয়ে বেশি শিক্ষার্থী, অর্থাৎ ৩৮ দশমিক ৮৫ শতাংশ, জোটভুক্ত না হয়ে স্বতন্ত্র প্রার্থীদের ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার