ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার মূল আসামিসহ দুজন গ্রেপ্তার

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার মূল আসামিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর মালিবাগে সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকা ও কেরানীগঞ্জ থানাধীন মডেল টাউন এলাকা থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিল্লাল তালুকদার ও বাপ্পি। তারা দুইজন এই ঘটনায় করা মামলার ১ ও ৩ নং আসামি।

আরও পড়ুন

ইন্তেখাব চৌধুরী জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রমনা থানাধীন মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা করেন।

তিনি জানান, এই ঘটনার পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেপ্তার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার এজাহারনামীয় ১নং আসামি বিল্লাল তালুকদার ও ৩নং আসামি বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রমনা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে