ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৪ দুপুর

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়। পাশাপাশি দাফন করা হয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেনবাগের কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্দানিয়া গ্রামের হাজী আব্দুর জব্বার ভুইয়া বাড়ির ছায়দুল হক ও তার স্ত্রী বিবি মরিয়ম।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা মো. জুয়েল ও মো. সোহেল বলেন, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর ছায়দুল হকের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রী বিবি মরিয়ম ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে স্ট্রোক করে অজ্ঞান হয়ে যান। কানকিরহাট-হাসানপুর সড়কে এ ঘটনা ঘটে। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, এ দম্পতির ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। বিবি মরিয়ম দীর্ঘ ১০ বছর ধরে চোখে দেখেন না। স্বামীর হাত ধরে তিনি চলাফেরা করতেন। স্বামীর মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথেই তিনি মারা যান। একই পরিবারের দুইজন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাড়িতে পুলিশ সদস্যরা হাজির হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। একই দিনে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে