ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর

মানবতাবিরোধী অপরাধ

কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন প্রেস সচিব

ছবি : সংগৃহীত, কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন প্রেস সচিব

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ আর সরকারি পদ ও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন

 
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন অন্য সব উপদেষ্টা বলেও জানান তিনি। 
 
প্রেস সচিব বলেন, এ বৈঠকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে কেউ স্থানীয় সরকার নির্বচনেও অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি।
 
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্স নীতিমালা-২০২৫ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
 
বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম  ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরের তারিখ জানাল অস্ট্রেলিয়া

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূর আত্মহত্যা ঘটনায় স্বামী ও শাশুড়ি আটক

'মন্ত্রী তেল পাওয়ার কথা বললেও আমরাতো পাম্প থেকে তেল পাচ্ছি না'

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দিবে প্রাণ গ্রুপ