ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৫, ১১:৫৬ দুপুর

নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক দল ঘোষণা করলো বিসিবি

নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক দল ঘোষণা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ ও আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ আগস্ট মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। এরপর ১৫ আগস্ট সিলেটে যাবেন বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

২০ জনের প্রাথমিক দলে আছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এছাড়া ‘এ’ দলের সঙ্গে থাকা নাইম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসানকে রাখা হয়েছে ডাচ সিরিজের ক্যাম্পে। 

আরও পড়ুন

বিসিবির ঘোষিত প্রাথমিক দল: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ (এ দল), সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ (এ দল), তাসকিন আহমেদ, তানজিম সাকিব সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান (এ দল), মাহিদুল ইসলাম অঙ্কন (এ দল), সাইফ হাসান (এ দল)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে ১০ লাখ টাকা দাবি

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার