ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৫ ০৯:৫৬ এএম

রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস!

রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস!,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্প্যানিশ সাংবাদিক টোনো গার্সিয়া ‘এল লারগুয়েরো’-তে জানিয়েছেন, ক্লাবের দেওয়া কোনো বেতন প্রস্তাবই এখন পর্যন্ত গ্রহণ করেননি এই উইঙ্গার।
২০২৭ সালের জুন পর্যন্ত বর্তমান চুক্তি থাকলেও নবায়ন আলোচনায় গতি নেই। রিয়াল মাদ্রিদ চান ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে, তবে ২৪ বছর বয়সি এই ফরোয়ার্ড আর্থিক দাবিতে অনড়। গার্সিয়ার তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রতিনিধিরা এখনই নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন। সাংবাদিকের ভাষায়, ‘তারা এখন এ বিষয়ে কিছু শুনতেই চান না।’ তারা মনে করেন, ভিনিসিয়ুসের মাদ্রিদের সঙ্গে নবায়নে রাজি হওয়ার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল। ‘আসলে, প্রস্তাবিত বেতনের (প্রায় ২ কোটি ইউরো) বিষয়ে তিনি কখনোই সবুজ সংকেত দেননি।’

প্রায় ২ কোটি ইউরো বার্ষিক বেতনকে ভিনিসিয়ুস অপ্রতুল মনে করছে। তিনি চান মৌসুমপ্রতি নেট বেতন ২ কোটি ৫০ লাখ ইউরোর বেশি। যা হলে তিনি হবেন ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়। বর্তমানে আলোচনা স্থগিত রয়েছে। উভয়পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও, বেতন নিয়ে মতপার্থক্যের কারণে অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে। রিয়াল মাদ্রিদ এখনো ভিনিসিয়ুসের দাবি মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

হাইতিকে বিদায় করে রানারআপ হয়ে নকআউটে মরক্কো

গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক পানে নারীর আত্নহত্যা

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কোড ব্যবহার

প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস