ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ০৫:২৩ বিকাল

হাজারীবাগে জমি নিয়ে বিরোধে মধ্যরাতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫

হাজারীবাগে জমি নিয়ে বিরোধে মধ্যরাতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫

রাজধানীর হাজারীবাগে জমি সংক্রান্ত বিরোধের জেরে রওশন আরা (৬৫) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে হাজারীবাগের কালুনগর বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর মেয়ের জামাতা এস এম আমিনুর রহমান বলেন, আমার শ্বাশুড়ির সঙ্গে প্রতিবেশী আব্দুর রশিদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে রাত দেড়টার দিকে তারা চার-পাঁচজন মিলে শ্বাশুড়িকে মারধর করেন।

আরও পড়ুন

নিহত রওশন আরা কালুনগর বেরিবাঁধ এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলের জননী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়