ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৬:২৪ বিকাল

সংসদে নিজামী, সাঈদী, কাদের মোল্লার জন্য শোকপ্রস্তাব

নিজামী, সাঈদী, কাদের মোল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোকপ্রস্তাবে যুক্ত করা হলো মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদসহ প্রয়াত কয়েকজন জামায়াত নেতার নাম।

বিরোধী দল শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি করলে তা গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধীদলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে শোকপ্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হয়।

এরপর শহীদ জুলাইযোদ্ধাদের নিয়ে আলোচনা করা হয়। খালেদা জিয়া ও জুলাইযোদ্ধাদের শোকপ্রস্তাব নিয়ে আলোচনার পর শোকপ্রস্তাব গৃহীত হলো বলে ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়।

আরও পড়ুন

এ সময় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম শোকপ্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেগুলো অন্তর্ভুক্ত করার কথা জানান। তিনি বিএনপির সাবেক এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও যুক্ত করে নেন। সংসদে আলোচনা শেষে শোকপ্রস্তাব গৃহীত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নিজামী, সাঈদী, কাদের মোল্লার জন্য শোকপ্রস্তাব

পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৫

মধ্যপ্রাচের আরেকটি দেশ দখল করার হুমকি দিলো ইসরাইল

যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর

সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি

রামায়ণ টু’র শুটিং শুরু