ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ০১:৫৩ দুপুর

সাবেক এমপি ইফতিকারের কারাগারে মৃত্যু খবরটি মিথ্যা: কারা অধিদপ্তর

সাবেক এমপি ইফতিকারের কারাগারে মৃত্যু খবরটি মিথ্যা: কারা অধিদপ্তর

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদারের (পিন্টু) কারাগারে মৃত্যু খবরটি সঠিক নয় বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) কারা অধিদপ্তরের মিডিয়া বিভাগের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জান্নাত উল ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালকদার পিন্টুর কারাগারে মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি কারাগারে আটক ছিলেন না। বিষয়টি গুজব।

আরও পড়ুন

সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত একই পরিবারের আরও ৫ জন

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের: সড়কমন্ত্রী

মেসির বিশ্বকাপ কি তাহলে শেষ?

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যাত্রীর চাপ

গাবতলী হাটে সারপ্রাইজ ভিজিট দেয়ার পর যা বললেন ডিএনসিসি প্রশাসক মিল্টন

হাম ও উপসর্গে আরও ১৭ শিশু মৃত্যু