ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ০১:২৫ দুপুর

টেকনাফে মাছ ধরার নৌকায় মিললো দুই লাখ ইয়াবা, আটক ৪

টেকনাফে মাছ ধরার নৌকায় মিললো দুই লাখ ইয়াবা, আটক ৪

কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকায় দুই লাখ পিস ইয়াবা পাওয়া গেছে। এসময় চারজনকে আটক করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের দিকে র‍্যাব অভিযান চালিয়ে বোটের ভেতর থেকে দুই লাখ পিস ইয়াবা, প্রায় এক লাখ টাকার মাছ ধরার জাল ও একটি বাটন ফোনসহ চারজনকে আটক করা হয়। 

আটকরা হলেন- টেকনাফ সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ আলম (৪২), ফিরোজ আহমেদের ছেলে নুরুল আবসার (২১), আব্দুস সালামের ছেলে মো. শওকত আলম (১৯) ও নুর হোসেনের ছেলে মো. আকিল (১৮)।

আরও পড়ুন

র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সাবরাং ইউপিস্থ ১ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল ঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোটে করে ইয়াবার বড় চালান অন্যত্র নেওয়ার জন্য অবস্থান করছেন মাদক কারবারিরা। এ তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত