ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৫, ০৬:০৬ বিকাল

বগুড়ার শেরপুরে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই

বগুড়ার শেরপুরে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে এক অটোরিকশা চালককে রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুবলী গ্রামের পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত চালকের নাম মোবারক হোসেন (৫০), সে উপজেলার বিশালপুর ইউনিয়নের পালাশন গ্রামের মৃত আহসানের ছেলে।

আহত মোবারক হোসেন বলেন, পৌর শহরের খেজুরতলা থেকে একজন যাত্রী পুকুর দেখার কথা বলে অটোরিকশা ভাড়া করে শুবলী পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। নির্জন ইটভাটার ভিতরে পৌঁছার পর রড দিয়ে বেধড়ক মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ সময় বরিতলী গ্রামের অপর এক অটোচালক ফিরোজ ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় আহত মোবারক হোসেনকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

বিপিএল মাতাতে আসছেন রহমানুল্লাহ গুরবাজ

পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ট্রাম্প

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার : ডিএমপি কমিশনার

গোপালগঞ্জে কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ