ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৫, ০৯:২৫ সকাল

নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর

অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতা ও সমন্বয়হীনতার অভাবে বিভিন্ন ইস্যুতে বিতর্ক তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানান সংকটে তারা দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে।

বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোনো দায়দায়িত্ব না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গয়েশ্বর বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন সফর স্থগিত করলেন ট্রাম্প

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮ টায়

লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলা, নিহত ২

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় নারী শিশুসহ নিহত ৩, আহত ৯