ভিডিও শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৫, ০৩:২৪ দুপুর

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ট্রফি উন্মোচন তরা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা আনুষ্ঠানিকভাবে সিরিজ ট্রফি উন্মোচন করেন।

এই সিরিজে শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের স্কোয়াড নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতা লিটন দাসের দল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলবে পাকিস্তানের বিপক্ষে। শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। দুই ওপেনার রানের দেখা পেয়েছেন, তিন নম্বরে ব্যাট হাতে লিটন দাস খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। পাশাপাশি সিরিজজুড়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা।

আরও পড়ুন

প্রসঙ্গত, সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে ৯৭ হাজার ভোটে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাবনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন

ভোট গণনায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার ৭টি আসনে বিএনপির সব প্রার্থীর বিশাল বিজয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতাকর্মীদের ভিড়