ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৫, ০৩:২৬ দুপুর

ক্ষেতলালে বজ্রপাতে যুবকের মৃত্যু 

ছবি : সংগৃহীত,ক্ষেতলালে বজ্রপাতে যুবকের মৃত্যু 

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে জাফর হোসেন (২৪) এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।

জানা গেছে, উপজেলার আমিড়া উত্তরপাড়া গ্রামের জাফর হোসেন বুধবার দুপুর ১টার সময় মাঠের মধ্যে তার জমির আইল কাটকে যায়। এ সময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে জাফর হোসেন ঘটনাস্থলেই মারা যায়। সে বি.এ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে গ্রামবাসী জানিয়েছেন।

মামুদপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মিলন হোসেন বলেন, জাফর মেধাবী ছাত্র। বাবার সংসারে সাংসারিক কাজে সহযোগিতা করে আসছে। সে বাবার কথামত মাঠের মধ্যে জমির আইল কাটতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, ক্ষুদে শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী

ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, ৭ বছর বয়সী ছেলে হাসপাতালে

স্বপ্নের ধান তলিয়ে যেতে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

দ্রুতই বাংলাদেশে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করবে ভারত

বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ

ডাকসুর ভিপি পদে থেকে মেয়র নির্বাচন: গঠনতন্ত্র কী বলছে?