ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৫, ০৩:২৩ দুপুর

৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজধানীর শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় সরকারের প্রতি তিন দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার পরে রাজধানীর শাহবাগ মোড়ে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।

অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দাবি করে তিনি বলেন, ‘গোটা পুলিশি ব্যবস্থাকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগবিরোধী সাঁড়াশি অভিযান পরিচানলা করতে হবে।’

রিফাত রশিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাউকে কাঠগড়ার বাইরে দেখতে চাই না। ২৪ ঘণ্টার মধ্যে এই দাবি বাাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

বৈষম্যবিরোধীদের ৩ দফা 

আরও পড়ুন

১. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

২. আওয়ামী পুলিশি কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।

৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান