ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ১২:২২ দুপুর

বছরে ১ কোটি আয় তবুও ‘সুখী নন’, যুবক 

ছবি : সংগৃহীত,বছরে ১ কোটি আয় তবুও ‘সুখী নন’, যুবক 

আন্তর্জাতিক ডেস্ক : শূন্য থেকে হয়েছেন কোটিপতি। ঘুরেছেন দেশ বিদেশে। এখন বছরে ১ কোটি রুপিরও বেশি আয় হচ্ছে তার। তবুও সুখী নন তিনি। সম্প্রতি ২৮ বছর বয়সী এক তরুণ ভারতীয় উদ্যোক্তা রেডিটে তার সফলতার গল্প শোনান। সেখানে তাকে একজন জিজ্ঞেস করেন তিনি এখন সুখী কি না। জবাবে ওই উদ্যোক্তা বলেন, “খুব বেশি না।”

বছরে ১ কোটি রুপি আয় করেও সুখী না হওয়া ওই উদ্যোক্তাকে নিয়ে ভারতে বেশ আলোচনা হচ্ছে।

রেডিটে ওই ব্যক্তি জানান, একেবারে শূন্য থেকে শুরু করে তিনি কোটিপতি হয়েছেন। এখন তার কাছে বাংলো কেনার অর্থ আছে। দুবাইয়ে নিজের ব্যবসার পরিধি বিস্তৃত করেছেন।

তার এমন সফলতার গল্প জানার পর একজন জিজ্ঞেস করেন “আপনি সুখী তো”?। ওই উদ্যোক্তা বলেন, “খুব ভালো প্রশ্ন। সত্যি বলতে… খুব বেশি সুখী নই। আমি একজন হাসিখুশি মানুষ ছিলাম। কিন্তু এখন আমি সবসময় চিন্তিত থাকি। স্বাস্থ্যের অবস্থা খারাপ। আমার অর্থ আছে কিন্তু এগুলো উপভোগ করতে পারি না। লম্বা ভ্রমণে যেতে পারি না। দীর্ঘ সময় কাজ করতে হয়।”

আরও পড়ুন

তবে এখন অঢেল অর্থ থাকায় পরিবারকে অর্থ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। এ বিষয়টি তাকে সন্তুষ্ট করে বলে জানান তিনি।

তার এ পোস্টে অপর একজন জানান, তার বয়স ২৭ বছর এবং বছরে দেড় থেকে ২ কোটি রুপি আয় করেন। কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থা খারাপ। এছাড়া তারমধ্যে কোনো হাস্যরস নেই।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের কড়া জবাব দেওয়া হবে : লারিজানি

৫৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নারী শিক্ষার জন্য খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবেও প্রশংসিত : রাষ্ট্রপতি

বড় যুদ্ধেও ইরানে সরকার পতন ‘কঠিন’: মার্কিন সমন্বিত গোয়েন্দা প্রতিবেদন

খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন জারি