ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৫, ১২:০৩ দুপুর

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০। প্রতীকী ছবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা-ঢাকা মহাসড়কের চরচিনাখড়া ভটার মোড় নামকস্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় পাবনা-ঢাকা মহাসড়কের চরচিনাখড়ায় ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও বরিশালগামী অর্থি পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের চালক, সহকারী ও যাত্রীসহ ১০ জন আহত হন।

আরও পড়ুন

পাবনা এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অর্থি পরিবহনের বাসকে আঘাত করলে দুর্ঘটনাটি ঘটে বলে জানান তারা। সংঘর্ষে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শত শত যানবহন আটকে পরে। সংবাদ পেয়ে মাধবপুর হাইওয়ে পুলিশ ও কাশিনাথপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সড়ক থেকে বাস দু’টি উদ্ধার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয় : যশ

কুঁড়ি: শিশু-কিশোরদের সৃজন কর্মের এক অনন্য সংগঠন