ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৫ ০৯:১৬ পিএম

লিটন-শামীমের দৃঢ়তায় লড়াকু পুঁজি সংগ্রহ বাংলাদেশের

লিটন-শামীমের দৃঢ়তায় লড়াকু পুঁজি সংগ্রহ বাংলাদেশের। ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : শুরুতে যেভাবে উইকেট হারাতে শুরু করেছিল বাংলাদেশ দলের ব্যাটাররা, তাতে আগের ম্যাচের মতোই ভাগ্য বরণ করতে হয় কি না, সে সম্ভাবনা দেখা দিয়েছিল; কিন্তু মিডল অর্ডারে লিটন দাস এবং শামীম হোসেন পাটোয়ারীর দৃঢ়তায় লড়াকু পুঁজিই পেয়েছে বাংলাদেশ।

ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী করেন ৪৮ রান।

টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতোই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী শুরু করেছিল টাইগার ব্যাটাররা। প্রথম দুই ওভারেই উইকেট হারিয়ে সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার। প্রথম ওভারের শেষ বলে বলে নুয়ান থুসারার ইনসুইং বলে বোল্ড হয়ে যান পারভেজ হোসেন ইমন। ৩ বল খেলে একটি রানও করতে পারেননি তিনি।

তানজিদ হাসান তামিম কিছুক্ষণ টিকে থাকতে পারলে ঝড়ের গতিতে রান ওঠে। কিন্তু আভিস্কা ফার্নান্দোর আউটসুইঙ্গার বলে শট খেলতে যান। বল ব্যাটের কানায় লেগে চলে যায় ডিপ স্লিপে। যেখানে কুশল পেরেরা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করে নেন।

বাংলাদেশ একাদশ

আরও পড়ুন

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আশালঙ্কা, দাসুন শানাকা, জামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসি, মহেস থিকসানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স : জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মেধাবী, সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী