ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৫ ০৩:৫৩ পিএম

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

ছবি : সংগৃহীত,টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোন থেকে টিকটক ডিলিট না করায় পাকিস্তানে এক মেয়েকে হত্যা করেছেন তার বাবা। গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে এ ঘটনা ঘটে।

রাওয়ালপিন্ডির পুলিশ জানিয়েছে, নিজের ১৬ বছর বয়স বয়সী কিশোরী মেয়েকে মোবাইল ফোন থেকে টিকটক ফেলে দিতে বলেছিলেন তিনি। কিন্তু কথা না শোনায় মেয়েকে গুলি করে হত্যা করেন ওই বাবা।

পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “মেয়ের বাবা তাকে টিকটক ডিলিট করতে বলেছিল। কথা না শোনায় তিনি তাকে হত্যা করেছেন।”

ওই কিশোরীর পরিবার প্রথমে এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এতে ব্যর্থ হয় তারা। মেয়েকে হত্যার পর তার বাবা পালিয়ে যায়। কিন্তু পুলিশের হাতে পরবর্তীতে ধরা পড়েন তিনি।

আরও পড়ুন

টিকটক পাকিস্তানে অনেক জনপ্রিয় একটি অ্যাপ। স্বল্পশিক্ষিতরাও এটি সহজে চালাতে পারেন বলে অনেকেই টিকটকের প্রতি আসক্ত।

সূত্র: এএফপি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়ে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ জায়েদ খানের

বিয়েটা আর করা হলো না, আর্জেন্টিনার পরাজয়ে পরীমণি

স্পেনের জয়, বগুড়ায় হতাশ আর্জেন্টিনার সমর্থকরা

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনার জাল কাঁপাল স্পেন

আর্জেন্টিনা কোচ স্কালোনিকে রেফারির হলুদ কার্ড