ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৫, ০১:৫৫ দুপুর

চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের  রাঙ্গুনিয়ায় এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও কেউ মুখ খুলছে না বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রাসেল (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর বলে জানিয়েছেন স্থানীয়রা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের জমিতে ফেলে চলে যায়।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের আশেপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। তদন্তপূর্বক এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা