বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু
স্টাফ রিপোর্টার : বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী রবিউল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিএসবি) সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
আজ রোববার (২৪ মে) বেলা আড়াইটার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৯ মে সকালে বগুড়া মহানগরের জামিলনগরে জানেসাবা হাউজিং এলাকায় আত্মীয়ের বাসায় গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রবিউল ইসলাম। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনপুলিশ সূত্রে জানা গেছে, এক নারীর সঙ্গে রবিউল ইসলামের সখ্যতা ছিল। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে তিনি পাশের একটি কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার উন্নতি না হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। রবিউল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় আছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বগুড়ায় আনা হচ্ছে।
মন্তব্য করুন







