ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫, ০৩:১১ দুপুর

আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি

ছবি : সংগৃহীত,আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং দেশটির তালেবান সরকারের প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

মঙ্গলবার (৮ জুলাই) এ পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতটি। এক বিবৃতিতে আইসিসি বলেছে, তারা নারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে করেছেন বলে তাদের সন্দেহ।

২০২১ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ ঘানি সরকারকে উৎখাত করে তালেবানের যোদ্ধারা। এরপর নারীদের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে তারা।

আফগানিস্তানে বর্তমানে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের আর পড়ালেখার সুযোগ নেই। এছাড়া বাইরে তাদের মুখ ঢাকা বোরকা পরার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া অপরিচিত পুরুষের দিকে নারীরা তাকাতে পারবেন না এমন নির্দেশনাও দিয়েছে তালেবান সরকার।

আরও পড়ুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, তালেবান কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। তবে এসব বিধিনিষেধে তারা বিশেষ করে নারীদের লক্ষ্য করে আরোপ করেছে। যারমাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হয়েছে।


সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান