ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ জুলাই, ২০২৫, ০৪:২৯ দুপুর

জাতীয় দলে আরও অলরাউন্ডার চান সাইফউদ্দিন

জাতীয় দলে আরও অলরাউন্ডার চান সাইফউদ্দিন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে দীর্ঘ ১৩ মাস পর ডাক পেয়েছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। আজ সোমবার (৭ জুলাই) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফউদ্দিন। 
সাইফউদ্দিন বলেন, ‘প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনারা জানেন। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে। যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুর এবং চিটাগংয়ে। চেষ্টা করেছি ভালো করার। সুযোগ অবশ্যই ক্রিকেটারদের জন্য কাজে আসে।’ অনুশীলন ক্যাম্পে কী কাজ করেছেন সেটি জানিয়ে সাইফউদ্দিন বলেন, ‘ক্যাম্পে বা প্রস্তুতি ম্যাচে আমিও চেষ্টা করেছি সেরাটা দেয়ার, জানি না কতটা পেরেছি। হয়ত নির্বাচকরা সন্তুষ্ট হয়েছেন। আমার যেগুলো আগে ছিল। ওগুলো নিয়ে কাজ করেছি। ইয়র্কার, ভ্যারিয়েশন, লাইন লেংথ-এগুলো। বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। সবমিলিয়ে চেষ্টা করেছি। দেখা যাক কী হয়।’

পরে ইংল্যান্ড জাতীয় দলের উদাহরণ টেনে সাইফউদ্দিন বলেন, ‘তানজিম সাকিবের গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোটো একটি ক্যামিও বাংলাদেশ দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরো যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে মসজিদে নববী ও কুবার মুসল্লিরা পাবেন বিনামূল্যে বাস

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পরীমনির শরীর ভালো না, পেছাল জেরা 

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের

গাড়ি থাকলেও লাপাত্তা ড্রাইভার, অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে ভোক্তার অভিযান

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি