ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৫ ০৩:৫৯ পিএম

নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরে ইউরোপীয় দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। শুধু তাই নয়, শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট নিয়েও কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কিছু হচ্ছে না। এখন নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির কথা নিশ্চিত করেছে। 

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দেশই এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে ম্যাচ দুটি খেলবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল ১৭৫ নম্বরে অবস্থান করছে, আর বাংলাদেশ ১৮৩ নম্বরে। নেপাল থেকে খেলে এসে বাংলাদেশ নিজেদের মাঠে অক্টোবরে হংকংয়ের মুখোমুখি হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভীষণ ক্ষুদ্ধ দিয়া মির্জা

বগুড়া অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটের ডাক

কলকাতায় উপ-হাই কমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

সাংবাদিকেরা দেশ ও জাতির বিবেক এবং সমাজের দর্পণ : এমপি মিলটন

রংপুরের গঙ্গাচড়ায় ৩২টি চায়না দুয়ারী ও ৮টি কারেন্ট জাল জব্দ ও ধ্বংস