ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৫, ০৫:১১ বিকাল

বাসের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

বাসের পেছনে বাসের ধাক্কা, আহত ৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।

আজ রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ভাঙ্গামুখী লেনের শিবচরের পাঁচ্চর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এ ঘটনার নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

প্রত্যক্ষর্দশী ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় শিবচরের পাঁচ্চর গোলচত্বরে এলে ইতালী এক্সপ্রেসের অপর একটি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হয় বাসের অন্তত ৮ জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন

মা দারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা উদ্ধার কবলিত ইতালী এক্সপ্রেসটি পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চলে গেছে। আর ঘাতক স্টার পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পালিয়ে গেছে বাসের চালক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

বিপিএল মাতাতে আসছেন রহমানুল্লাহ গুরবাজ

পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ট্রাম্প

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার : ডিএমপি কমিশনার

গোপালগঞ্জে কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ